ধর্ষণ বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা জানালো প্রধান উপদেষ্টার কার্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৫, ২২:২৯আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২২:৩৪

‘ধর্ষণ’ শব্দটির ব্যবহার পরিহার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

রবিবার (১৭ মার্চ) রাতে প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ধর্ষণ হলো ধর্ষণ, তা ৮ বছরের শিশু বা ৮০ বছরের বৃদ্ধের বিরুদ্ধেই সংঘটিত হোক না কেন। এমন জঘন্য অপরাধকে তার যথার্থ নামে অভিহিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনও নাগরিকের ওপর কোনও ধরনের সহিংসতা সহ্য করবে না।

এর আগে গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএম‌পি) ক‌মিশনার শেখ মো. সাজ্জাত আলী। ‘ধর্ষণ’ শব্দটির বদলে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ শব্দ ব্যবহারের অনুরোধ জানান তিনি।

গতকাল শনিবার (১৬ মার্চ) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে চালু করা গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

আরও পড়ুন

‘ধর্ষণ’ শব্দের বদলে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারের

ধর্ষণকে ‘নির্যাতন’ বলার কোনও সুযোগ নেই, বিস্মিত অধিকারকর্মীরা

/এসও/আরআইজে/
সম্পর্কিত
গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেফতার
কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের জন্য খরচের উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের জন্য খরচের উদ্যোগ
বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে সরকারের পরিকল্পনা নিয়ে যা বললেন মন্ত্রী
বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে সরকারের পরিকল্পনা নিয়ে যা বললেন মন্ত্রী
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি