ধর্ষণের মিথ্যা মামলায় কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে: আসিফ নজরুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মার্চ ২০২৫, ১৬:৪২আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৬:৪৭

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মিথ্যা মামলার ক্ষেত্রেও এখানে একটা কঠোর শাস্তির বিধান আছে। আগে বিধান ছিল ‘মিথ্যা মামলা যারা ভুক্তভোগী তাদের অভিযোগ জানাতে হতো’। আমাদের আইনে বিধান করা হয়েছে বিচার শেষ হওয়ার পর কোনও বিচারকের যদি মনে হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে উনি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। নিপীড়ন হলে আমরা লক্ষ্য করবো, প্রয়োজন হলে আবারও আইন পরিবর্তন করা হবে। 

সোমবার (১৭ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, নতুন আইন পাশের সঙ্গে মাগুরার শিশুর বিচার কাজের কোনও সম্পর্ক নেই। ওই বিচার নিজ গতিতে এগিয়ে চলছে। আমরা মনে করি, খুবই দ্রুততার সঙ্গে এই মামলার বিচার হবে। এই মামলার তদন্ত শেষের পথে। ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে দুই থেকে তিন দিনের মধ্যে। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে এই মামলার বিচার শুরু হয়ে যাবে। খুব দ্রুত নিষ্পত্তি হবে যেহেতু অকাট্য অনেক প্রমাণ আছে। 

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের