তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে চীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৫, ১৬:০১আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৬:৩৩

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা তার চীন সফরে সে দেশের পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে চীনের পানি বিশেষজ্ঞ সবাই ছিলেন। তিনি আগামী ৫০ বছরে বাংলাদেশের পানির চাহিদা নিরসন নিয়ে বিশদ আলোচনা করেন। চীনারা আমাদের সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে আছে নদীর পানি সংরক্ষণ, বন্যার পূর্বাভাস, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়। তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এই কাজে আমরা চীনা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির আগ্রহ ব্যক্ত করেছি। তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে তারাও ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। এর প্রতিফলন দেখতে পারবেন যৌথ বিবৃতিতে।

রবিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

ড. খলিলুর রহমান বলেন, ‘আগামী দিনে আমাদের যুব সমাজের যে কর্মসংস্থান তা অনেকটাই নির্ভর করবে শিল্পায়নের ওপর। প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো, যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন। প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে জানিয়েছেন, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া।’

তিনি বলেন, ‘চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদল বিভিন্ন বৈঠকে অংশ নিয়েছেন। সেখান থেকে ফলাফল দেখে আমরা উৎসাহিত হয়েছি। যেকোনও সফরে বাইরের অংশ দেখে আপনি বুঝবেন মেহমানকে কতটুকু গুরুত্ব এবং সাদরে বরণ করা হয়। প্রেসিডেন্ট শি জিং পিন গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানোর জন্য। তিনি সাধারণত গ্রুপ ফটো তোলেন না কিন্তু আমাদের জন্য এই ব্যতিক্রমটা করেছেন। আমাদের সবাইকে নিয়ে হাসিমুখে ছবি তুলেছেন, যেটা খুব বিরল।’

তিনি বলেন, ‘বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট তার নোটের বাইরে গিয়ে ক্ষুদ্র ঋণ নিয়ে লেখাপড়ার কথা এবং প্রয়োগের কথা স্মরণ করেছেন। প্রধান উপদেষ্টার দর্শন তিনি গ্রহণ করে প্রয়োগ করেছেন সেটা শুনে আমরা সবাই আপ্লুত হয়েছি। রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন। সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে বলেছে, প্রত্যাবর্তনে চীন তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবে।’

/এসও/আরকে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর টোল প্লাজার কর্মীদের হামলা, আহত ৯
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী