পাচার হওয়া অর্থ ফেরত পেতে শ্রীলঙ্কার সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৫, ১৯:১৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৯:১৭

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনিয়া আমারাসুরিয়ার সঙ্গে ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এসময় দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং বন্ধুপ্রতিম দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় প্রধান উপদেষ্টা পাচার হওয়া শত শত কোটি ডলার ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় শ্রীলঙ্কার সমর্থন কামনা করেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী চুরি যাওয়া অর্থ উদ্ধারে তার দেশের প্রচেষ্টার বর্ণনা দেন। তিনি বলেন, পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করতে শ্রীলঙ্কার সংসদ একটি নতুন আইন অনুমোদন করেছে।

দুই নেতা জুলাই মাসের গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা এবং আগামী বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তার প্রশাসনের পরিকল্পনার বর্ণনা দেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
বাজেটে আসছে ‘অর্থনৈতিক সাধারণ ক্ষমা’?
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম