রফতানি আদেশ স্থগিত হওয়া নিয়ে প্যানিকের কিছু নেই: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৫, ২০:৫২আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৯:০৬

রফতানি আদেশ স্থগিত হওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি— এমন কিছু পদক্ষেপ নেবো, যাতে বাংলাদেশের রফতানি যুক্তরাষ্ট্রে বাড়বে, কমবে না।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়েছে রফতানি আদেশ স্থগিত হচ্ছে’, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আমার মনে হয় এগুলো শর্ট টাইম। এগুলোতে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি— এমন কিছু পদক্ষেপ নেবো, যাতে বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রে বাড়বে, কমবে না। এটুকু আমরা ব্যবসায়ীদের বলেছি।’

তিনি বলেন, ‘গতকালকে (৬ এপ্রিল) ব্যবসায়ীদের সঙ্গে খুবই ভালো একটা মিটিং হয়েছে। সেখানে বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যদের মধ্যে তপন চৌধুরী, নাসিম মঞ্জুর, রুবানা হক উপস্থিত ছিলেন। তাদের বলেছি— আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে যুক্তরাষ্ট্রে আমাদের রফতানি বাড়বে, কমবে না।’

তিনি বলেন, ‘আমরা বলেছি যে, যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মার্কেট শেয়ার আরও ভালো হবে।’

ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেওয়ার বিষয়ে এক প্রশ্নে জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘আমাদের চিঠিটাই একটা বড় মেসেজ।’

/এসও/এপিএইচ/ইউএস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি