তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৫, ১৯:৫৪আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৯:৫৪

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একেনসির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

শনিবার (১২ এপ্রিল) তুরস্কে আন্টালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের কূটনৈতিক এবং স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

তুরস্ক ও বাংলাদেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ দুই দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।’ সাক্ষাতে উপদেষ্টা তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সরকারের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন।

/এসআই/আরকে/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
ড্রোন ঠেকাতে সস্তা প্রতিরক্ষায় নজর, তুরস্কের পোয়াবারো
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে