প্রথমবারের মতো সরকারি উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন: উপদেষ্টা ফরিদা আখতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৫, ১৫:৩১আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৫:৩১
দেশে এবারই প্রথমবারের মতো সরকারি পৃষ্ঠপোষকতায় উদযাপিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত ‘বাংলার উৎসব ১৪৩২: চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন’ শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে এই তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
 
ফরিদা আখতার বলেন, বাংলা সংস্কৃতিকে হৃদয় থেকে উপলব্ধি করতে হলে ফিরে তাকাতে হবে গ্রামীণ জীবনের দিকে। নতুন বাংলা বছরের প্রাক্কালে তিনি প্রত্যাশা করেন, এই উৎসব নতুন সম্ভাবনা, সুখ ও স্বস্তি বয়ে আনবে সবার জীবনে।
 
অনুষ্ঠানে অতিথিরা বলেন, চৈত্র সংক্রান্তি শুধুই একটি উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বাউল সংগীত ও ঐতিহ্যবাহী বাংলা গানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। ওকি গাড়িয়াল ভাই গানের সুরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে গ্রামবাংলার আবহ, চৈত্রের প্রখর রোদেও চলতে থাকে আনন্দ-উৎসব। বাংলা ১৪৩২ সালকে বরণ করে নিতে এবং পুরোনো বছরের শেষ দিনটি স্মরণীয় করে তুলতে শুরু হয় এই বিশেষ আয়োজন।
 
আয়োজনে ছিল বাউল গান, গ্রামীণ মেলা, হস্তশিল্প, বীজ প্রদর্শনী এবং মুখরোচক বাঙালি খাবারের আয়োজন। দেশের নানা প্রান্ত থেকে আগত কৃষক ও বাউল সাধকেরা কৃষিভিত্তিক গান পরিবেশন করেন, যেখানে ফুটে উঠে আবহমান বাংলার চিত্র।
/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
মার্কিন চুক্তি নিয়ে বিএনপি-জামায়াত ‘চুপ’ কেন, জানালেন ফরিদা আখতার 
মার্কিন চুক্তিতে কেন বাধা দিয়েছিলেন, জানালেন ফরিদা আখতার
সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের