ডা. নুরুল ইসলাম ছিলেন দেশের প্রথিতযশা চিকিৎসক: ফরিদা আখতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৭:১১আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৭:১২

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা চিকিৎসক, যিনি চিকিৎসাশাস্ত্র ও অধ্যাপনার জন্য বিশেষ খ্যাতিমান ছিলেন।

বুধবার (৩০ এপ্রিল) ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ে (ইউএসটিসি) বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ১৯৮৭ সালে তিনি জাতীয় অধ্যাপক পদ অলংকৃত করেন এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণায়  আলোময় পথ দেখিয়েছিলেন বলে তিনি আজও আমাদের চিকিৎসা বিজ্ঞানের অনন্য দ্রষ্টা। তার অবদান সমাজ ও দেশে অপরিসীম। এমনই একজন বিরল প্রতিভাধর, মানবিক ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব কিংবদন্তি ডা. নুরুল ইসলাম উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে চট্টগ্রামে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) স্থাপন করেছেন।

উপদেষ্টা বলেন, ডা. নুরুল ইসলাম তার জীবদ্দশায় বেশ কয়েকটি সমাজসেবামূলক সংস্থার সাথে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি জনস্বাস্থ্য ও সমাজকল্যাণ উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে ইসলামিক চিকিৎসা মিশন, জনসেবা ফাউন্ডেশন, আধুনিক, জাতীয় যক্ষ্ণা সমিতি, ইউএসটিসি তার মধ্যে অন্যতম।

বক্তারা ইউএসটিসি’র প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের জীবনের বিভিন্ন বিষয়ের ওপর স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের চিকিৎসা ও বিজ্ঞান গবেষণায় তার অবদান নিয়ে আলোচনা করেন।

ইউএসটিসি এর উপাচার্য প্রফেসর ডা. মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর এম এ মহি উদ্দিন চৌধুরী, ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সের (আইএএইচএস) ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডা. রমা বড়ুয়া। সেমিনারে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আইএএইচএস এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডা. বদিউল আলম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
মার্কিন চুক্তি নিয়ে বিএনপি-জামায়াত ‘চুপ’ কেন, জানালেন ফরিদা আখতার 
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান