শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য ইন্টারনাল কমিটি: শ্রম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৫, ১৯:৫৩আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৫৩

শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য শ্রম মন্ত্রণালয়ে আমরা একটা ইন্টারনাল কমিটি করবো। এই কমিটি সবকিছু বিবেচনা করে কাজ করবে। আমাদের আর্থ-সামাজিক ব্যবস্থার ওপর ভিত্তি করে যতটুকু বাস্তবায়ন করা যায়, তার সবই করা হবে। 

বুধবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা কী বললেন, তার জন্য অপেক্ষা না করে আমরা পূর্ণাঙ্গ এই রিপোর্ট নিয়ে কাজ করবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো বসে থাকবো না। আগামীকাল থেকেই কাজ শুরু করবো। আমরা যদি ডিসেম্বরকে ধরে এগোই— তাহলে তো নভেম্বর থেকে শুরু করা হবে। ফলে যেসব সুপারিশ বাস্তবায়ন করা যায়, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। 

উপদেষ্টা বলেন, শ্রমিকদের মজুরি বোর্ডের প্রয়োজন আছে।  

ব্রিফিংয়ে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা চাই, শ্রমিক হিসেবে তাদের স্বীকৃতি থাকবে। একজন মানুষের মান সম্মত জীবনযাপনের জন্য যে বেতন প্রয়োজন, সেটির জন্য একটি পৃথক মজুরি বোর্ড থাকা জরুরি। 

 তিনি বলেন, আমরা ফাইলবন্দি কোনও প্রতিবেদন করতে চাই না। এটি বাস্তবায়নের জন্য একত্রে কাজ করতে চাই।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
একটি পক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: নৌ উপদেষ্টা 
চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি দুই দিন স্থগিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের