কোন রাজনৈতিক দলে যোগ দেবেন এখনও সিদ্ধান্ত নেননি আসিফ মাহমুদ

ঢাবি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ২০:২০আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২০:২০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভবিষ্যতে কোন রাজনৈতিক দলে যোগ দেবেন সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি। 

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগ পরীক্ষার ভিন্ন ভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পদত্যাগ করলে নিজের সুবিধামতো সময়ে রাজনৈতিক দলে যুক্ত হবেন বলেও জানিয়েছেন বিলুপ্ত ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির এই নেতা। যদিও চব্বিশের অভ্যুত্থানের পর সংগঠনটির বেশিরভাগ নেতাই এখন এনসিপিতে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রয়েছেন।

আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণঅভ্যুাত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছেই, যেন আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হবো সেটা তো এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কিংবা কখন যুক্ত হবো সেটা এখনও অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনও কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হবো।’

তিনি আরও বলেন, ‘নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই (দলটি) করেছেন। সেখানে আগ্রহ তো আছেই। তবে আমি যখন রাজনীতি করার কথা চিন্তা করবো, তখন আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করবো। সেটা যেকোনও রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারি নতুন রাজনৈতিক দলই হতে হবে।’

/আরআইজে/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের