‘নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রকৃতি-নির্ভর উন্নয়নের নেতৃত্ব দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ এপ্রিল ২০২৫, ২২:৪৮আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২২:৪৮

দেশের মেধাবী শিক্ষার্থীদের নতুন, টেকসই ও প্রকৃতি-নির্ভর (ইকোসেন্ট্রিক) বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আমাদের ভোগবাদী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে, কম দূষণ করতে হবে, পুনঃব্যবহার ও পুনর্ব্যবস্থাপনা বাড়াতে হবে এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পদ বণ্টন নিশ্চিত করতে হবে।

শনিবার (২৬ এপ্রিল) পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত দ্য ডেইলি স্টার-এইচএসবিসি ২৪তম ও এ লেভেল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজ অসম্ভবকেও সম্ভব করা সম্ভব হয়েছে। তবে এই সাফল্য শুধু ব্যক্তি উন্নয়নে নয়, দেশের টেকসই উন্নয়নে কাজে লাগাতে হবে। 

ব্রেন ড্রেইন বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিতে পারেন, অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তবে দেশকে ফেরত দেওয়ার মানসিকতা থাকতে হবে।

উন্নয়ন ধারণা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন শুধু বাড়ি বা গাড়ি কেনা নয়, প্রকৃতি-ভিত্তিক সচেতন জীবন গঠনের নাম। 

প্লাস্টিক বোতল ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সহজতার জন্য প্লাস্টিক ব্যবহার হলেও পুনঃব্যবহারযোগ্য বিকল্পের দিকে যেতে হবে।

অনুষ্ঠানের প্রথম পর্বে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারের আয়োজনে ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী সাধারণ পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে ১৭৬ জন বিশ্বসেরা ও দেশসেরা ফলাফলের জন্য সম্মাননা পান এবং ৬ জন সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতি লাভ করেন।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
শীতলক্ষ্যার তীরে ২০ কারখানার বিদ্যুৎ-গ্যাস লাইন বিচ্ছিন্ন, হাইকোর্টে প্রতিবেদন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী