মেট্রোরেল, সড়ক, রেল ও বিদ্যুৎসেবা বন্ধ হলে তাৎক্ষণিক টিভিতে জানানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ এপ্রিল ২০২৫, ১৪:৩৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৪:৪৪

বিদ্যুৎ, মেট্রোরেল, সড়ক ও রেলপথের গ্রাহক বা যাত্রীসেবায় কোনও ধরনের বিঘ্ন ঘটলে তা তাৎক্ষণিক টেলিভিশনের স্ক্রলের মাধ্যমে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ সংক্রান্ত একটি দাফতরিক নির্দেশনা জারি করেছেন।

নির্দেশনায় বলা হয়, গতকাল (শনিবার) মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং খুলনা অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থার প্রধানেরা উপদেষ্টাকে কোনও তথ্য দেননি। বরং উপদেষ্টা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানতে পারেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এখন থেকে যেকোনও গ্রাহক বা যাত্রীসেবা বিঘ্নের ঘটনা দ্রুত টিভি স্ক্রলে প্রচার করতে হবে। একইভাবে, সেবা পুনরায় চালু হলে সেটাও জানাতে হবে এবং এ ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মনে রাখতে হবে, গ্রাহক ও যাত্রীসেবা আমাদের দয়া নয় বরং দায়িত্ব।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মেট্রোরেল চলাচল ও বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সময় মতো ব্যবস্থা না নেওয়ায় এবং জনগণকে অবহিত না করায় উপদেষ্টা ফাওজুল কবির খান অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট দফতরগুলোর কাছে ব্যাখ্যাও চেয়েছেন। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি এড়ানো যায়, সে জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
উল্টো পথে আসা গাড়ির জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ ঘণ্টা যানজট
‘তিন হাজারের’ বিদ্যুৎ বিল জুনে ৭৮৮৪ টাকা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিল্পী
বিদ্যুতের অতিরিক্ত বিল এলে যা করতে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৩০
ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৩০
ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ নিয়ে ইউএনওকে অবরুদ্ধ
ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ নিয়ে ইউএনওকে অবরুদ্ধ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চীন-ভারত পিছিয়ে, বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা 
চীন-ভারত পিছিয়ে, বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা 
সর্বাধিক পঠিত
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন