অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নে কমিটি করেছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৫, ২০:২৮আপডেট : ০৪ মে ২০২৫, ২০:২৮
জনপ্রশাসন ও মাঠপ্রশাসনের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন সংক্রান্ত বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ দিতে একটি কমিটি গঠন করা হয়েছে। আট সদস্যের এ কমিটির আহ্বায়ক জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিধি-১ অধিশাখা)।
 
সম্প্রতি এই কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। কমিটি ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
 
কমিটির সদস্যরা হলেন- যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা), উপসচিব/সিনিয়র সহকারী সচিব (বিধি-১ শাখা), উপসচিব/সিনিয়র সহকারী সচিব (সংগঠন ও ব্যবস্থাপনা-২ শাখা), উপসচিব/সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-৩ শাখা), উপসচিব/সিনিয়র সহকারী সচিব (অভ্যন্তরীণ নিয়োগ শাখা), উপসচিব/সিনিয়র সহকারী সচিব (সচিবালয় শাখা)। কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন উপসচিব/সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১ শাখা)।
 
কমিটিকে জনপ্রশাসন এবং মাঠপ্রশাসনের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন সংক্রান্ত বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ দিতে বলা হয়েছে। বিষয় সংশ্লিষ্ট অন্যান্য সুপারিশও (যদি থাকে) এ কমিটি করবে বলে অফিস আদেশে জানানো হয়েছে। 
/এসআই/আরআইজে/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু দীর্ঘ ঈদ অবকাশ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের