শাহজালালে এপিবিএনের হাতে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ০০:০১আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০০:০১

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯) নামে দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের মুখপাত্র রাকিবুল হাসান।

তিনি জানান, বিমানবন্দরের আগমনী ১ নম্বর ক্যানোপি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএনের সদস্যরা তাদের আটক করে।

পরে এপিবিএন কার্যালয়ে এনে তল্লাশি চালালে মো. হাছানের পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম এবং মো. শাহাজানের পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের মোট ওজন ৮৯৬ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৪ হাজার ৩০০ টাকা।

রাকিবুল হাসান আরও জানান, উদ্ধার করা স্বর্ণালঙ্কারের মান ২১ ও ২২ ক্যারেট। জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের হয়ে কাজ করছে। তারা মূলত রিসিভার হিসেবে বিমানবন্দরে স্বর্ণ সংগ্রহ করে থাকে। এই স্বর্ণ বিভিন্ন দেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছিল বলে জানা গেছে।

ঘটনার পর তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ (বি)(১)(বি)/২৫-ডি ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘আমরা নিয়মিতভাবে বিমানবন্দরে চোরাচালানসহ অন্যান্য অপরাধ দমনে কাজ করছি। সম্প্রতি স্বর্ণ চোরাচালান বেড়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।’

/আইএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম