ঘুষ-দুর্নীতি: ৯০৯ ইমেইলে অভিযোগ-পরামর্শ পেলেন উপদেষ্টা আসিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ১৩:৩৪আপডেট : ১২ মে ২০২৫, ১৩:৩৪

ঘুষ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে দেশের নাগরিকদের কাছ থেকে ৯০৯টি ইমেইলে অভিযোগ এবং পরামর্শ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১২ মে) উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য তুলে ধরা হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, গত ১৯ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ ইমেইলের মাধ্যমে দেশের নাগরিকদের ঘুষ, দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত অভিযোগ এবং পরামর্শ জানানোর আহ্বান করেন। এর পরিপ্রেক্ষিতে ১১ মে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ৯০৯টি ই-মেইল পাওয়া গেছে।

প্রথম ৪০০টি ই-মেইল পর্যালোচনা করে ১২৮টি আমলযোগ্য অভিযোগ ও পরামর্শ চিহ্নিত করা হয়েছে জানিয়ে পোস্টে বলা হয়, এর মধ্যে উপদেষ্টা আসিফের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত ৪৪টি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত চারটি আমলযোগ্য অভিযোগ ও পরামর্শ চিহ্নিত করা হয়েছে।

অন্যান্য মন্ত্রণালয় ও দফতর সম্পর্কিত অভিযোগ ও পরামর্শের মধ্যে রয়েছে– স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩২টি, ভূমি মন্ত্রণালয় ১৬টি, বাংলাদেশ নির্বাচন কমিশন আটটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ছয়টি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পাঁচটি, রেলপথ মন্ত্রণালয় পাঁচটি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় চারটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তিনটি, পানিসম্পদ মন্ত্রণালয় দুইটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দুইটি, শিক্ষা মন্ত্রণালয় দুইটি, বাণিজ্য মন্ত্রণালয় দুইটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, সরকারি কর্ম কমিশন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন নিয়ে একটি।

১৭টি অভিযোগ ও পরামর্শ একাধিক মন্ত্রণালয় বা দফতরের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে পোস্টে আরও বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে তাদের সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে কার্যক্রম শুরু করেছে। অন্যান্য মন্ত্রণালয় ও দফতরের বিষয়গুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বাকি ইমেইলগুলো পর্যালোচনার কাজ চলমান।

গত ১৯ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান জানিয়ে তার ফেসবুকে পোস্ট দেন। অভিযোগ দাখিলের ই-মেইল ঠিকানা: [email protected]

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী