ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন রুহুল আলম সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ মে ২০২৫, ১৯:৪৪আপডেট : ২২ মে ২০২৫, ২৩:১২

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। 

বৃহস্পতিবার (২২ মে) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, জসীম উদ্দিনের ছুটিতে যাওয়া সাপেক্ষে রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দৈনন্দিন কার্য সম্পাদন করবেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আদেশ

এদিকে বুধবার (২১ মে) পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, জসীম উদ্দিনকে অপসারণ করা হয়নি। বরং বিভিন্ন কারণে নিজে থেকে সরে যেতে চেয়েছেন এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। 

পররাষ্ট্র সচিবের পদ থেকে সরে যাচ্ছেন কেন? জানতে চাইলে মো. তৌহিদ হোসেন বলেন, ‘এটি ঠিক আসলে ব্যাখ্যা করার মতো বিষয় না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং তেমন কিছু হবে।’

পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সঠিক হলে জসীম উদ্দিন প্রথম পররাষ্ট্র সচিব— যিনি মন্ত্রণালয়ের প্রতি অনাস্থা দিয়ে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলেন। 

/এসএসজেড/এমকেএইচ/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের