রবিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৫, ১৮:৪৩আপডেট : ২৪ মে ২০২৫, ১৮:৪৩

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে রবিবার (২৫ মে) বিকালে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর সঙ্গে বৈঠক হবে। শনিবার (২৪ মে) বিভিন্ন দলের নেতাদের ফোন করে আমন্ত্রণ জানানো হচ্ছে।

যদিও আজ সন্ধ্যায় বিএনপি, জামায়াতের সঙ্গে পৃথকভাবে কথা বলবেন প্রধান উপদেষ্টা। তার পদত্যাগের বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলগুলো তাদের অবস্থান ব্যক্ত করবে।

জানতে চাইলে শনিবার সাড়ে ৬টার দিকে এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু বাংলা ট্রিবিউনকে বলেন, আগামীকাল আমরা ৫টায় যাবো যমুনায়। সেখানে যেতে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৈঠক একসঙ্গে হবে নাকি আলাদা, বিষয়টি জানা যায়নি। তবে আমন্ত্রণের ধরণ দেখে ধারণা করা হচ্ছে, আলাদাভাবে বৈঠক হতে পারে।

শনিবার বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকটি দল দুটির আবেদনের পরিপ্রেক্ষিতে হচ্ছে।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন 
সর্বশেষ খবর
বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষায় দ্রুত কাজ সারতে মেনে চলুন এই কৌশল
বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষায় দ্রুত কাজ সারতে মেনে চলুন এই কৌশল
বহুল প্রতীক্ষিত ‘পে স্কেল’ প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে আজ
বহুল প্রতীক্ষিত ‘পে স্কেল’ প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে আজ
পিসির সুরক্ষার জন্য কখন লাগবে আলাদা অ্যান্টিভাইরাস?
পিসির সুরক্ষার জন্য কখন লাগবে আলাদা অ্যান্টিভাইরাস?
ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা, ফের উত্তেজনা
ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা, ফের উত্তেজনা
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন