উন্নয়নের হিসাব বাস্তবেও থাকতে হবে: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৫, ১৯:১৮আপডেট : ২৬ মে ২০২৫, ১৯:১৮
উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব শুধুমাত্র কাগজ কলমে থাকলে হবে না। বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। 
 
সোমবার (২৬ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘উন্নয়নমূলক প্রকল্পের মূল্যায়ন, জবাবদিহিতা ও নৈতিকতা’ শীর্ষক এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।
 
অর্থ উপদেষ্টা সাধারণ মানুষের উপকারে আসে এমন ধরনের প্রকল্প নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নয়নের ধারাবাহিকতায় নীতি-নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।
 
ড. সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন, প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকেও অবহিত করা উচিত। অনেক প্রতিষ্ঠান আছে যারা অযোগ্য হওয়া সত্বেও কাজ পেয়ে যায়। এতে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম নিরীক্ষার আওতায় আনার পরামর্শ দেন তিনি।
 
অর্থ উপদেষ্টা আরও বলেন, আগে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক তথ্য দেওয়া হতো, যা ভুল ও বিভ্রান্ত করা। অপ্রয়োজনীয় অনেক প্রকল্পে অনেক টাকা খরচ করা হয়, যা থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না।
/এসআই/আরআইজে/
সম্পর্কিত
অর্থ উপদেষ্টার চোখে অর্থনীতির ৫ চ্যালেঞ্জ
একদিনের জন্য হলেও অর্থ উপদেষ্টার পদত্যাগের দাবি
বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনে অর্থ উপদেষ্টার ‘না’
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সিঁধেল চুরি থেকে ডাকাতি: গ্রেফতার পনি গাজীর বিরুদ্ধে ১৩ মামলা
ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষকের মৃত্যুসিঁধেল চুরি থেকে ডাকাতি: গ্রেফতার পনি গাজীর বিরুদ্ধে ১৩ মামলা
বিশ্ব সামলে নিচ্ছে ইরানের তেল সংকট, তেহরান কি পারবে নিজেরটা?
কী, কেন, কীভাবেবিশ্ব সামলে নিচ্ছে ইরানের তেল সংকট, তেহরান কি পারবে নিজেরটা?
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’