কী, কেন, কীভাবে

বিশ্ব সামলে নিচ্ছে ইরানের তেল সংকট, তেহরান কি পারবে নিজেরটা?

আন্তর্জাতিক ডেস্ক 
৩০ আগস্ট ২০২৬, ২১:১৭আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ২১:১৭

২৪ আগস্ট মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর ঘোষণা দিয়ে ইরানের সরকারের অর্থনৈতিক সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করার প্রতিশ্রুতি দেন। এর কয়েক ঘণ্টা পরই দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পানি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, পরিবেশ ও ব্যাংকিং খাতে বড় ধরনের ভারসাম্যহীনতার কথা স্বীকার করেন। ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপ একদিনে সফল হয়েছে-বিষয়টি এমন নয়। তবে এটি স্পষ্ট করে যে, প্রায় কোনও অর্থনৈতিক সুরক্ষা ছাড়াই যুদ্ধের নতুন পর্বে প্রবেশ করেছে তেহরান।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ ছয় মাসে গড়িয়েছে। বর্তমান পরিস্থিতিকে যেন একটি ‘চিকেন গেম’ বা মুখোমুখি স্নায়যুদ্ধের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওয়াশিংটন নিষেধাজ্ঞা কঠোর করছে এবং নৌ অবরোধ বজায় রেখেছে; অন্যদিকে তেহরান হরমুজ প্রণালি সংকুচিত করে এবং জাহাজে হামলার হুমকি দিয়ে প্রতিপক্ষের ধৈর্য পরীক্ষার চেষ্টা করছে। তবে এটি সমান শক্তির কোনও লড়াই নয়। বরং এটি একটি অসম সহনশীলতার যুদ্ধ, যাকে কেবল একটি দ্বন্দ্ব হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

জ্বালানি সংকট ও অর্থনৈতিক প্রভাব

বিশ্ব অর্থনীতি এখন একটি বড় ধরনের জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯০ ডলারের ঘরে লেনদেন হচ্ছে, যা যুদ্ধপূর্ব সময়ের চেয়ে অনেক বেশি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এই সংঘাতকে ইতিহাসে রেকর্ডের সবচেয়ে বড় তেল সরবরাহ বিঘ্ন ঘটানো ঘটনা হিসেবে বর্ণনা করেছে। বিশ্ব ব্যবস্থা এখনও কিছুটা সামলে চললেও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ভোক্তা মূল্যসূচক আগের বছরের তুলনায় ৮৭.৯ শতাংশ বেড়েছে এবং খাদ্য মূল্যস্ফীতি পৌঁছেছে ১২৮ শতাংশে। আইএমএফ সংস্থাটির পূর্বাভাস সংশোধন করে ২০২৬ সালে দেশটিতে ৫.৪ শতাংশ অর্থনৈতিক সংকোচনের আশঙ্কা প্রকাশ করেছে। সার্বিক মূল্যস্ফীতি গড়ে ৬৮.৯ শতাংশে পৌঁছাতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বিশ্ববাজার যেখানে একটি সামলানো যোগ্য ঝাকুনি সইছে, সেখানে ইরান একই সাথে রাজস্ব, মুদ্রা, শিল্প ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বহুমুখী সংকটের মুখোমুখি।

হরমুজ প্রণালি ও চীনের ভূমিকা

হরমুজ প্রণালি এখনও ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যুদ্ধের আগে এই পথ দিয়ে দিনে প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহন হতো, যা এখন কমে দৈনিক গড়ে ২৭ লাখ ব্যারেলে নেমে এসেছে বলে আইইএ জানিয়েছে। লোহিত সাগরের বিকল্প পথ ব্যবহার, জরুরি মজুত উন্মুক্ত করা এবং চাহিদা কমানোর মাধ্যমে বিশ্ববাজারে কিছুটা প্রভাবে পড়েছে। ফলে এই ‘তেল অস্ত্র’ অবিলম্বে প্রতিপক্ষকে আত্মসমর্পণ করাতে পারেনি।

অন্যদিকে চীন অত্যন্ত সতর্কতার সাথে নিজস্ব হিসাব কষে এগোচ্ছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) হিসাবে, ২০২৫ সালে বেইজিং স্ট্র্যাটেজিক তেলের মজুত ১.৪ বিলিয়ন ব্যারেলে নিয়ে যায়। যদিও চীন ইরানের প্রধান তেল ক্রেতা হিসেবে রয়ে গেছে, তবুও জুলাইয়ের দৈনিক ৮ লাখ ২৩ হাজার ব্যারেল থেকে আগস্টে আমদানি কমে ৫ লাখ ৩৪ হাজার ব্যারেলে নেমে এসেছে। চীন তেহরানের নিয়মিত ক্রেতা হলেও তার অর্থনৈতিক সুরক্ষাকারী নয়।

অভ্যন্তরীণ বিভাজন ও অনিশ্চয়তা

ইরানের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সহ্য করার ক্ষমতা রয়েছে এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংঘাত চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। তবে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে স্পষ্ট দ্বিমত দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং অন্যান্য বেসামরিক কর্মকর্তারা আরও ক্ষয়ক্ষতি এড়াতে ইরানের ‘ক্ষমতা ও মর্যাদা’ বজায় থাকা অবস্থাতেই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে কট্টরপন্থী ও রেভোলিউশনারি গার্ডের নেতারা প্রতিরোধ জোরদারের ওপর জোর দিচ্ছেন।

এই সংঘাতে আন্তর্জাতিক চাপের চেয়ে তেহরানের অভ্যন্তরীণ ব্যবধানটাই বড় হয়ে উঠছে। বিকল্প পথ ও বিশ্ববাজার সংকুচিত হতে থাকায় ইরানের সিদ্ধান্তের সময় ও সুযোগ দ্রুত ফুরিয়ে আসছে, যা যুক্তরাষ্ট্রের ধৈর্যের সীমার চেয়েও দ্রুত গতিতে কমছে।

সূত্র: এএফপি, গালফ নিউজ

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
৩০ আগস্ট ২০২৬, ২১:১৭
বিশ্ব সামলে নিচ্ছে ইরানের তেল সংকট, তেহরান কি পারবে নিজেরটা?
সম্পর্কিত
উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মোদি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
হাহাকারের ভেতরেই নতুন বন্যা আতঙ্ক: নেপালে সর্বোচ্চ সতর্কতা জারি
সর্বশেষ খবর
সংসদে চার স্থায়ী কমিটি পুনর্গঠন
সংসদে চার স্থায়ী কমিটি পুনর্গঠন
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
পুলিশের উপস্থিতিতে কীভাবে ঘটলো এমন ঘটনা?
পুলিশের উপস্থিতিতে কীভাবে ঘটলো এমন ঘটনা?
দেশে গত ছয় মাসে কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: সংসদীয় কমিটি
দেশে গত ছয় মাসে কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: সংসদীয় কমিটি
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা