জুলাই-সেপ্টেম্বরে মূল্যস্ফীতি নামবে ৭ শতাংশে: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১৯:২১আপডেট : ০৩ জুন ২০২৫, ১৯:২১

আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে। তখন সুদহারও কমানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, আমাদের দুইটা বড় চ্যালেঞ্জ ছিল। তার মধ্যে একটি মূল্যস্ফীতি আরেকটি মুদ্রা বাজার। এখন মূল্যস্ফীতি কমতে শুরু করেছে, আবার বিনিময় হারও স্থিতিশীল।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন।

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ ছিল, এখন তা নেমে সাড়ে ৮ শতাংশে এসেছে। যদিও খাদ্যবহির্ভূত (নন ফুড) মূল্যস্ফীতি একটু বেশি আছে। তবে এটিও কমছে, সাড়ে ১১ শতাংশ থেকে কমে সোয়া ৯ শতাংশে এসেছে। অপরদিকে বিশ্ববাজারে খাদ্য, তেল-গ্যাসের দর কমছে। কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি করেছে। আগামী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ৭ শতাংশে নেমে আসবে বলে আশা করছি।’

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ জ্বালানি সড়ক সেতু ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য, বিমান এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
খেলাপির টাকা কি ফেরত আসবে১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
এক কিউআরেই সব পেমেন্ট, ক্যাশলেস অর্থনীতির নতুন যুগে বাংলাদেশ
বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনী আর্থিক উদ্যোগে সহায়তার আশ্বাস গভর্নরের 
সর্বশেষ খবর
হার মেনে নিতে পারলেন না বেলিংহাম, ম্যাচ শেষে আর্জেন্টিনার বারকোকে চড়
হার মেনে নিতে পারলেন না বেলিংহাম, ম্যাচ শেষে আর্জেন্টিনার বারকোকে চড়
আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে দুই সাংবাদিক নিহত 
আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে দুই সাংবাদিক নিহত 
আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু 
আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু 
‘কণ্ঠ কেঁপে উঠছে, এই ছেলেরা অনন্য’: ইংল্যান্ডকে হারিয়ে আবেগাপ্লুত স্ক্যালোনি 
‘কণ্ঠ কেঁপে উঠছে, এই ছেলেরা অনন্য’: ইংল্যান্ডকে হারিয়ে আবেগাপ্লুত স্ক্যালোনি 
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার