হার মেনে নিতে পারলেন না বেলিংহাম, ম্যাচ শেষে আর্জেন্টিনার বারকোকে চড়

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ১১:১৭ আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১:২৮

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথায় চড় মেরে বিতর্কে জড়িয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম।

বুধবারের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে নিজের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি বেলিংহামকে। ম্যাচের শেষ দিকে লিওনেল মেসির তৈরি করা দুটি গোলে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলের সুবাদে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

শেষ বাঁশি বাজার পর মাঠে একা দাঁড়িয়ে ম্যাচের ফল নিয়ে হতাশ ছিলেন বেলিংহাম। এ সময় আর্জেন্টিনার এক খেলোয়াড় তাকে সান্ত্বনা দেন। পরে ভ্যালেন্টিন বারকো সতীর্থদের সঙ্গে উদযাপনে যোগ দেওয়ার আগে বেলিংহামের উদ্দেশে কিছু বলেন বলে দেখা যায়।

এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ইংল্যান্ডের এই মিডফিল্ডার। চলতি বিশ্বকাপে ছয় গোল করা বেলিংহাম বারকোর মাথায় চড় মারেন। জবাবে বারকো তাকে ধাক্কা দেন। পরে দুই দলের অন্য খেলোয়াড়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

ম্যাচ শেষে বেলিংহাম বলেন, এটি তার, ইংল্যান্ড দল এবং সমর্থকদের জন্য অত্যন্ত দুঃখের একটি দিন।

তিনি বলেন, এটি আমাদের জন্য খুবই দুঃখের দিন। আমরা ভালো খেলেছি, শেষ পর্যন্ত লড়াই করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না।

বিশ্বকাপে ইংল্যান্ডের এখনও একটি ম্যাচ বাকি। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তারা।

/এএস/ 
সম্পর্কিত
‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে মেসির মায়ের আবেগঘন বার্তা
আর্জেন্টিনা দলে কার ওপর ‘আলাদাভাবে যত্ন’ নেওয়ার প্রতিশ্রুতি দিলেন স্ক্যালোনি
বিশ্বকাপের শিরোপা না জিতেও বছরকে ইতিবাচক দেখছেন স্কালোনি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর, ২০২৬)
নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর
নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর
লালমাটিয়ায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে টাকা দাবি, যুবক আটক
লালমাটিয়ায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে টাকা দাবি, যুবক আটক
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
সর্বাধিক পঠিত
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি