স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৬, ০৯:১৭আপডেট : ২৭ মার্চ ২০১৬, ০৯:২৮

স্বাধীনতা দিবস

৪৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ১০ টাকা মূল্যের একটি ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের একটি ডাটা কার্ড অবমুক্ত করেন।

এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মাহফুজুর রহমান ও বাংলাদেশ ডাকঘরের মহাপরিচালক প্রভাষ সাহা এসময় উপস্থিত ছিলেন।

শনিবার থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড বিক্রয় করা হবে। পরে অন্যান্য জিপিও এবং সারাদেশের প্রধান ডাকঘরসমূহে এগুলো পাওয়া যাবে।

চারটি জিপিও-তে উদ্বোধনী খামে ব্যবহার করার জন্য ‘বিশেষ সিলমোহরের’ ব্যবস্থা করা হয়েছে।খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের