কম্বোডিয়ায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তা দিচ্ছে দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৫, ০৪:১৪আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৪:৩৮

কম্বোডিয়ায় যেসব বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছে তাদের কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালানো হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য অস্থায়ী বাসস্থান, পরিবহন এবং চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

ব্যংককে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাসের কাউন্সিলর (শ্রম) ফাহাদ পারভেজ বসুনিয়া গত সোমবার কম্বোডিয়ার নির্দিষ্ট সীমান্তবর্তী স্থান থেকে নমপেনে জড়ো হওয়া বাস্তুচ্যুত বাংলাদেশি নাগরিকদের সাথে দেখা করেছেন এবং স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের সহায়তায় তাদের সাথে খাদ্য সহায়তা দিয়েছেন।

সীমান্ত এলাকায় শান্তি পুনরুদ্ধারের মাধ্যমে বাস্তুচ্যুত মানুষদের তাদের কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালানো হবে।

দূতাবাসের শ্রম কাউন্সিলর ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য অস্থায়ী বাসস্থান, পরিবহন এবং চিকিৎসা সহায়তার ব্যবস্থা করছেন।

এদিকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সশস্ত্র সংঘাতের মধ্যে কম্বোডিয়ায় বাংলাদেশি নাগরিকদের নিরাপদ আশ্রয়ের জন্য অনুরোধ জানিয়েছে ব্যাংককে বাংলাদেশ দূতাবাস।

যারা ক্ষতিগ্রস্ত এলাকা ছেড়ে যেতে চান তারা সহায়তার জন্য দূতাবাসের হটলাইনে (+6681870843) যোগাযোগ করতে পারেন।

সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানান্তর এবং সুরক্ষার জন্য দূতাবাস কম্বোডিয়ান কর্তৃপক্ষ এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আবেদন জানিয়েছে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
মন্ত্রীর উদ্যোগে দেশে ফিরছেন কম্বোডিয়ায় আটকে থাকা বাংলাদেশি নারী
যুদ্ধবিরতি সত্ত্বেও সীমান্তে থাই বাহিনীর দখল অব্যাহত: কম্বোডিয়ার দাবি
সিঙ্গাপুর ম্যাচের আগে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, নজরে কম্বোডিয়া বা তিমুর 
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের