পাঠ্যসূচিতে ভোটার তালিকা ও এনআইডি বিষয় অন্তর্ভুক্ত করতে চায় ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ২০:৩৪আপডেট : ৩১ জুলাই ২০২৫, ২০:৩৪

স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। বিষয়টি শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য সহায়ক হবে। তাই পাঠ্যসূচিতে ভোটার তালিকা প্রস্তুত ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গুরুত্ব ও কার্যক্রম অন্তর্ভুক্ত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটি কমিটি গঠন করছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানকে আহ্বায়ক করে এ সংক্রান্ত পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার পরিকল্পনা করা হচ্ছে। এই কমিটি ছোট গল্প, নাটিকা, সংলাপ বা প্রবন্ধ আকারে প্রস্তাব দিতে পারে।

পাঠ্যসূচিতে ভোটার তালিকা প্রস্তুত ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অন্তর্ভুক্ত করার বিষয়ে ইসি সচিবালয়ের প্রস্তাবনায় বলা হয়েছে- ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র নাগরিকের মৌলিক অধিকার ও পরিচয়ের দলিল। নাগরিকদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা প্রাপ্তিতে এনআইডি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। বর্তমান প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। বিষয়টি শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য সহায়ক হবে। এজন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব, নিবন্ধন প্রক্রিয়া, এবং এর ব্যবহার সংক্রান্ত বিষয়বস্তু সংযুক্ত করা প্রয়োজন।

এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, শিশু-কিশোররা যাতে এখন থেকেই ভোটার তালিকা ও এনআইডি’র গুরুত্ব বুঝতে পারে তাই এই পরিকল্পনা করা হচ্ছে।

/এএজে/এমএস/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের