মাইলস্টোনের শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে পদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৫, ১৭:২৪আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৮:২০

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরবিদায় নেন শিক্ষিকা মেহরিন চৌধুরী। এই সাহসী শিক্ষিকার নামে অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, মেহরিন চৌধুরী তার স্কুলের শিক্ষার্থীদের উদ্ধারে বীরত্ব ও সাহস দেখিয়েছেন। তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তার নামে শিক্ষা মন্ত্রণালয় একটা জাতীয় পুরস্কার ঘোষণা করবে খুব শিগগির। এই পুরস্কারের নাম হবে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস। এটা শুধু শিক্ষকদের দেওয়া হবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। এ বৈঠক শেষ হয় দুপুরে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এতে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন বিমানের পাইলট, দুজন শিক্ষিকা, বাকি সবাই স্কুলটির শিক্ষার্থী। সেদিন মেহরিন চৌধুরী নিজের জীবনের মায়া ত্যাগ করে ধ্বংসস্তূপ থেকে একে একে বের করে আনেন অন্তত ২০ জন শিশুকে। শিশুদের বের করতে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
‘দুর্বল ছাত্র, হাত তুলবো নাকি নামাবো বুঝতে পারি না’ 
সাংবাদিকতায় ফিরে যাবেন প্রেস সচিবসহ অন্যরা
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি