বাংলাদেশের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৫, ২১:২৭আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ২১:২৭

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান তার দেশের জনগণের প্রতি অব্যাহত সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গাজায় মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, খাবার নেই, ওষুধ নেই। শিশুরাই এর প্রধান শিকার।

রবিবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ কথা বলেন।

ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনকে বড় সমর্থন দিয়েছে। অনেক বাংলাদেশি খাবার ও ওষুধের জন্য টাকা পাঠাচ্ছেন। আমাদের দেশের মানুষ জানে এই সাহায্য আসছে বাংলাদেশ থেকে। আমরা সত্যিই কৃতজ্ঞ।

রাষ্ট্রদূত রামাদান অন্যান্য মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ‘বৃহত্তর ইসরায়েল’ মানচিত্র আকারে ঘোষণার নিন্দা জানানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশ সরকারকে আরও ফিলিস্তিনি পণ্য আমদানির বিষয়টি বিবেচনার অনুরোধ জানান রাষ্ট্রদূত। রামাদান অন্তর্বর্তী সরকারের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন এবং এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের জনগণ আপনাদের পাশে আছে। সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। আগামী দিনগুলোতে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং একটি টেকসই দ্বি-রাষ্ট্র সমাধানের ক্ষেত্রে চূড়ান্ত রূপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/এসও/আরকে/
সম্পর্কিত
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
গাজার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
যৌন সহিংসতার ‘কালো তালিকায়’ ইসরায়েলকে অন্তর্ভুক্ত করলো জাতিসংঘ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী