সাবেক এয়ার মার্শাল ইনামুল বারী বিমান পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৬, ১৭:৫৩আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৭:৫৪

বি ইনামুল বারী মান বাংলাদেশ এয়ারলাইন্স লি.-এর সার্বিক উন্নয়ন এবং কর্মকাণ্ডে গতিশীলতা আনতে ২০১৬ সালের জন্য ১৩ জনের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল মো. ইনামুল বারী। তিনি বর্তমানে পিআরএল ভোগরত রয়েছেন। মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বোর্ডের অন্য পরিচালকরা হলেন, অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান (এনআই খান), (পিআরএল ভোগরত), বিমান বাহিনীর সহকারী প্রধান (অপারশন অ্যান্ড ট্রেনিং), ইঞ্জিনিয়ার ইন চিফ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, তাপস কুমার রায়, সাবেক অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত), ব্যারিস্টার তানজিবুল আলশ, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট , সিদ্দিকুর রহমান, সভাপতি, বিজিএমইএ, নূর-ই-খোদা আব্দুল মবিন, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক, ইমার্জিং রিসোর্সেস লি. ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও বিামন বাংলাদেশ এয়ারলাইন্স লি.

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, নতুন বোর্ড বিমানের জন্য এক ‘রাঙা প্রভাত’ নিয়ে আসবে। বিমান বহির্বিশ্বে বাংলাদেমের সুনাম ও মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত  হবে’।  বিমান হবে বাংলাদেশের ‘মেঘদূত’।

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি