শিগগিরই গঠন হবে তথ্য কমিশন: মাহফুজ আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৩ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৩

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘শিগগিরই গঠন হবে তথ্য কমিশন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে কমিশন গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে।’

রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তথ্য কমিশন এই আলোচনা সভার আয়োজন করে।

তথ্য অধিকার আইন সংশোধনে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে মাহফুজ আলম বলেন, ‘জনপ্রশাসন সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আইনের কতিপয় ধারা সংশোধনের প্রক্রিয়া চলছে। তথ্য অধিকার আইন সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনের মতামতও নেওয়া হচ্ছে।’ 

উপদেষ্টা আরও বলেন, ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দফতর-সংস্থাগুলো কাজ করছে।’ তিনি তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে।’

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্যের ওপর আলোকপাত করে তিনি বলেন, ‘পরিবেশগত তথ্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে সঠিক সিদ্ধান্ত গ্রহণেও সহায়তা করে।’ সচিব তথ্যপ্রাপ্তিতে প্রযুক্তিগত বৈষম্য হ্রাসকরণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় অংশ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এক বছরে তথ্য কমিশন গঠন না হওয়ায় তথ্যপ্রাপ্তি-সংক্রান্ত অনেক আপিল নিষ্পত্তি করা যাচ্ছে না। এতে জনগণের তথ্যপ্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে।’ তিনি স্বল্প সময়ের মধ্যে তথ্য কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তথ্য অধিকার আইন সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক দল ও ব্যাবসাপ্রতিষ্ঠান তথ্য অধিকার আইনের আওতাভুক্ত হওয়া প্রয়োজন।’ 

তথ্য কমিশনের সচিব নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। 

‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’ এই  প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনের পরিচালক এ কে এম আজিজুল হক।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দফতর-সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এই সরকারও সেদিকে যাচ্ছে: ইফতেখারুজ্জামান
প্রধানমন্ত্রীর সফরে বোয়িংয়ের সঙ্গে চুক্তি কি হবে, যা বললেন তথ্য উপদেষ্টা
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
চীনা প্রযুক্তির নিয়ন্ত্রণ কতটা যাচ্ছে বাংলাদেশিদের হাতে?
চীনা প্রযুক্তির নিয়ন্ত্রণ কতটা যাচ্ছে বাংলাদেশিদের হাতে?
মিশর ভ্রমণে বাড়ছে খরচ, ২০২৭ সালে ভিসা ফি ৩৩ ডলার
মিশর ভ্রমণে বাড়ছে খরচ, ২০২৭ সালে ভিসা ফি ৩৩ ডলার
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন