শহিদুল আলম ও গাজার পাশে আছি আমরা: প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৫, ২৩:১৬আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ২৩:৫২

ফিলিস্তিনের গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ সবার নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি এবং থাকবো।’

শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে ১০৭ দিন কারাভোগের সময় যেমন সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা দেখিয়েছিলেন শহিদুল আলম, গাজার উদ্দেশে এই মিশনেও তিনি একই মনোবল নিয়ে অংশ নিয়েছেন। তিনি আজ বাংলাদেশের অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক।’

ড. ইউনূস বলেন, ‘গতমাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সামনে আমি যেমন ঘোষণা করেছিলাম, সংগ্রামের মাধ্যমে মানবজাতি যে অগ্রগতি গড়ে তুলেছে তা ধ্বংস করা হচ্ছে। গাজার চেয়ে এই মর্মান্তিক ঘটনা আর কোথাও বেশি দৃশ্যমান নয়। ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরা। নির্বিচারে হত্যা করা হচ্ছে বেসামরিক নাগরিকদের। হাসপাতাল এবং স্কুলসহ পুরো এলাকা মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে।’

/এসও/এম/
সম্পর্কিত
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
গাজার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
যৌন সহিংসতার ‘কালো তালিকায়’ ইসরায়েলকে অন্তর্ভুক্ত করলো জাতিসংঘ
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি