শেখ হাসিনাকে ফেরত দিতে আবারও ভারতকে চিঠি দেওয়া হবে: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৫, ১৭:১১আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৮:৫৭

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আবারও ভারতের কাছে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার (১৭ জুলাই) সচিবালয়ে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে আবারও চিঠি দেওয়া হবে। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা এবং নিন্দনীয় আচরণ।’

তিনি বলেন, ‘আজ দেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। এটা একটা ঐতিহাসিক দিন। ইনশাআল্লাহ আমরা যত দিন আছি বিচারকাজ অব্যাহত থাকবে। আগামীতে যে সরকারই নির্বাচিত হবে, তারা এই বিচারের গুরুদায়িত্ব থেকে কোনও অবস্থাতেই পিছপা হবে না বলে আশা করি।’ 

ড. আসিফ নজরুল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষের গুরুতর আহত ও অঙ্গহানির ঘটনা ঘটেছে। তাদের বিকলাঙ্গ হওয়ার জন্য যে খুনি দায়ী ছিল, আজ সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। একইসঙ্গে তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আজ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন ও আনাসসহ সবার কথা মনে পড়ছে। মনে হচ্ছে আজ তাদের বিদেহী আত্মা হয়তো একটু হলেও শান্তি পাবে। আজ তাদের শোকসন্তপ্ত পরিবারের কথা মনে পড়ছে। হয়তো এই রায়ের মধ্য দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে বিস্তারিত ও জোরালো প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যেকোনও আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা।’

/জেইউ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে