ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত আন্তরাষ্ট্রীয় পর্ষদ নির্বাচনে বাংলাদেশের জয়

বাংলা ‍ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৫, ১৬:৪৯ আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৭:২০

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত আন্তরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনে বাংলাদেশ জয়লাভ করেছে। প্যারিসে সংস্থাটির সদর দফতরে ১৯৭২ কনভেনশনের ২৫তম সাধারণ সভা চলাকালীন অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশ এই সাফল্য লাভ করে বলে জানিয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় দূতাবাস।

এ বছর বাংলাদেশের জন্য নির্ধারিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্বাচনি গ্রুপে কোনও আসন বরাদ্দ না থাকায় বাংলাদেশ উন্মুক্ত আসনে নির্বাচনের সাহসী সিদ্ধান্ত নেয় এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সমর্থ হয় বলে জানায় দূতাবাস। এ নির্বাচনের ফলে বাংলাদেশ এই কনভেনশনের সদস্য পদের ৫৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আগামী চার বছরের জন্য ২০২৫-২৯ মেয়াদে আন্তরাষ্ট্রীয় পর্ষদের সদস্য হওয়ার গৌরব অর্জন করলো।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতকে পেছনে ফেলে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়। বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত আন্তরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনে বাংলাদেশ জয়লাভের মাধ্যমে ইউনেস্কোতে বাংলাদেশের জয়ধারা অব্যাহত থাকলো।

প্রসঙ্গত, রাষ্ট্রদূত তালহা ২০২১ সালের নভেম্বরে ইউনেস্কোর দায়িত্ব নেওয়ার পর থেকে গত চার বছরে অদ্যাবধি বাংলাদেশ মোট ৮টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং প্রতিটি নির্বাচনে জয়ী হয়।

নির্বাচনে জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত তালহা বলেন, ‘ইউনেস্কোতে বাংলাদেশের সাফল্য কোনও একক ঘটনা নয়। এটি ইউনেস্কোতে আমাদের কূটনৈতিক সক্ষমতার প্রতি অন্য সব দেশের আস্থার প্রতিফলন এবং বাংলাদেশের নেতৃত্বের প্রতি সমর্থন। এটি সম্ভব হয়েছে আমাদের ধারাবাহিক কূটনৈতিক প্রয়াস এবং একনিষ্ঠ প্রচারণার মাধ্যমে।’

এ সময় রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে এই নির্বাচনি কাজে সহায়তা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ এবং বাংলাদেশ দূতাবাস, প্যারিসের সব সহকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাংলাদেশ বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত ১৯৭২ কনভেনশনের সদস্য পদ গ্রহণের পর থেকে এই কনভেনশনের আওতায় মোট তিনটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং একটি প্রাকৃতিক ঐতিহ্যকে বিশ্ব ঐতিহ্য হিসেবে নিবন্ধন গ্রহণে সক্ষম হয়। সর্বশেষ ১৯৯৭ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য নিবন্ধনের পর থেকে এই কার্যক্রম প্রায় স্তিমিত ছিল। তবে এই নির্বাচনের ফলে বাংলাদেশের নেতৃত্বের প্রতি বিশ্বের অন্যান্য দেশের সমর্থন পুনর্ব্যক্ত হলো বলে মনে করেন সংশ্লিষ্ট অনেকে। ইউনেস্কোতে বিভিন্ন কমিটির নির্বাচনের মধ্যে বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত আন্তরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনকে সর্বাপেক্ষা কঠিন নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়। আগামী বছরের জুন মাসে দক্ষিণ কোরিয়ার বুসানে এই আন্তরাষ্ট্রীয় পর্ষদের ৪৮তম সভায় যোগদানের মাধ্যমে বাংলাদেশ এই পর্ষদে তার কার্যক্রম শুরু করবে।

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
পারমিটের বেশি সময় অবস্থান করলে আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাস
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
সর্বশেষ খবর
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে