হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:১৪ আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:১৮

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব. )। শনিবার (১৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাইয়ে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এসব অভিযান আরও জোরদার ও বেগবান করতে এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চালুর সিদ্ধান্ত নিয়েছে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, কোর কমিটির সভায় রুটিন আলোচনার পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, জুলাই যোদ্ধা ওসমান হাদিসহ জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বর্তমান অন্তর্বর্তী সরকার গভীর দুঃখ প্রকাশ করছে। বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ঘটনায় জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

ওসমান হাদির ওপর হামলাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন বানচালের যেকোনও ধরনের চেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ওসমান হাদি বর্তমানে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন এবং তার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। সেখান থেকে প্রথামে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। 

/জেইউ/আরকে/
সম্পর্কিত
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা  
সর্বশেষ খবর
ঢামেকে দ্বিতীয় দিনে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগী ও স্বজনরা
ঢামেকে দ্বিতীয় দিনে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগী ও স্বজনরা
ভবন-বেড-যন্ত্রপাতি সবই আছে, তবু ৮ বছরেও চালু হয়নি চার স্বাস্থ্যকেন্দ্র
ভবন-বেড-যন্ত্রপাতি সবই আছে, তবু ৮ বছরেও চালু হয়নি চার স্বাস্থ্যকেন্দ্র
বিশ্বকাপের আগে ওয়ানডেতে নতুন পরীক্ষা নিউজিল্যান্ডের
বিশ্বকাপের আগে ওয়ানডেতে নতুন পরীক্ষা নিউজিল্যান্ডের
ব্রাজিলে ভোটে হেরে যে দেশে পরিবারসহ পড়ি জমালেন বলসোনারো
ব্রাজিলে ভোটে হেরে যে দেশে পরিবারসহ পড়ি জমালেন বলসোনারো
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি