মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ দিলো পুলিশ প্রশাসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৫, ২০:০৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ২১:৩১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসময় নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। পাশাপাশি টেলিযোগাযোগে নজরদারি জোরদার করার সুপারিশ দেন তারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৈঠকে এই পরামর্শ দেন তারা।

নির্বাচনে কালো টাকার প্রভাব নিয়ন্ত্রণে ডিজিটাল মানি ট্রান্সফারের প্রসঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, ‘‘মোবাইল ব্যাংকিং সার্ভিসের সঙ্গে যারা রয়েছেন, তাদের যদি বলেন, অর্থাৎ ভোটের সময় এক্সেস ফ্লো অব মানি এটা কিন্তু বাড়বে। নির্বাচনের আগে এটা যেন না হয়। এটা নিয়ন্ত্রণ করা দরকার।’’

রাজশাহীর পুলিশ কমিশনার ড. মুহাম্মদ জিল্লুর রহমান এ বিষয়ে বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা যদি বিকাশ বা উপায় বা এ ধরনের ডিজিটাল মানি ট্রান্সফার যারা করেন, তাদের যদি একটি সিলিংয়ের আওতায় আনতে পারি, তাদের সাত দিনের টোটাল ট্রান্সফারের বিষয়টা যদি একটি স্টাডিতে রাখি…, এরকম যদি একটা সার্কুলার দেওয়া হয়, তাহলে তারা এ বিষয়ে সতর্ক হবে।’’

ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে টেলিযোগাযোগের ওপর নজরদারি বাড়ানোর প্রতি জোর দিয়ে সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘‘৫ আগস্টের পর ২০২৪ সালে এনটিএমসির কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে। এখন আমাদের যে পরিস্থিতি, সেখানে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার বা ভোটে বাধা সৃষ্টিকারীদের ধরার জন্য এনটিএমসিটির এক্সেসটাকে আগের মতো পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা, তাহলে আমাদের কার্যক্রম আরেকটু বাড়তে পারে। বিষয়টি বিবেচনার অনুরোধ করছি।’’

ইসি সচিব আখতার আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা, আইজিপি, মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
ইউনিফর্ম পরে আ.লীগ প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া সেই অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে 
ডিএমপির সাবেক যুগ্ম-কমিশনার রিফাত রহমান বরখাস্ত
সর্বশেষ খবর
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী