অতীতের তুলনায় এই নির্বাচন ভালো হয়েছে: সিইসি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ভোটগ্রহণ ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “এই নির্বাচনকে পারফেক্ট বলবো না। পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। আমি অনেক জায়গার নির্বাচন দেখেছি। তবে অতীতের তুলনায় যেকোনও মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে।”  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কেন্দ্রীয় ফলাফল ঘোষণা মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ এম এম নাসির উদ্দিন বলেন, “নির্বাচনে কিছু সীমাবদ্ধতা থাকবেই। ১৮ কোটি ভোটারের দেশ। আপনাদের সহযোগিতা না হলে এই সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না। আমরা সবার কাছে কৃতজ্ঞ। অনেক দেশে সাড়ে ১৭ লাখ লোকও নেই। অথচ এই পরিমাণ লোক নির্বাচন আয়োজনে কাজ করেছে। নির্বাচনকে পারফেক্ট বলবো না। পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। আমি অনেক জায়গার নির্বাচন দেখেছি। সুতরাং যেটুকু হয়েছে সেটা যদি আমরা দেখি সেটা অতীতের তুলনায় যেকোনও মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে। যেহেতু এখানে গণভোট ও পোস্টাল ব্যালট থাকাতে ভোট গুনতে একটু সময় লাগছে। আমরা অত্যন্ত স্বচ্ছ থাকতে চাই। লুকোচুরিতে বিশ্বাস করি না।” 

তিনি বলেন, “আমাদের কষ্ট, চেষ্টা সার্থক হয়েছে। নির্বাচনের ইতিহাসে যেকোন মানদণ্ডে ভালো নির্বাচন। নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি।”  

সিইসি বলেন, “আমরা সন্ধ্যা থেকে দেখেছি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখাচ্ছে যে একেকজন জিতে যাচ্ছে, কেউ হেরে যাচ্ছেন। এটা তাদের প্রাইভেট সোর্স। এটা অফিসিয়াল কোনও রেজাল্ট নয়। আমরা অফিসিয়াল যেসব রেজাল্ট পাচ্ছি তা আপনাদের জানাচ্ছি। আমাদের ফলাফলেও স্বচ্ছতা রাখতে চাই। এটা সম্পূর্ণ হিসাবের ব্যাপার। রিটার্নিং অফিসার স্বাক্ষর করে যে ফলাফল দেবেন সেটাই আমরা দেবো। কোনও আনঅফিসিয়াল ফলাফল দেবো না। 

/এএজে/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের