চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই দেশব্যাপী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৪ মার্চ ২০২৬, ১৩:৫৫আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৩:৫৫

চাঁদাবাজ ও অস্ত্রধারী আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান চালা‌নোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “ঢাকা থেকে শুরু হবে। সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগী আসামিদের তালিকা করা হচ্ছে। সেই তালিকার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।”

বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন বলেন, “আমরা প্রত্যাশা করি, দেশের সব জনগণ সহযোগিতা করবেন। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, দেশের শান্তিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। আশা করি, আমরা খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি আজকে ডিএমপি হেডকোয়ার্টার পরিদর্শনে এসেছিলাম। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাডিশনাল কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি এবং ৫০ থানার ওসিদের সঙ্গে কথা বলেছি। তাদের সমস্যা শুনেছি। আমাদের যে ইনস্ট্রাকশন সেগুলো আমরা তাদের জানিয়েছি।”

তিনি বলেন, “বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, জনগণকে স্বস্তি দেওয়া এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেজন্য পুলিশের ভূমিকা অগ্রগণ্য।” বিগত সরকারের আমলে পুলিশের কালিমা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যেহেতু বিগত সময়ে একটা ফ্যাসিস্ট সরকার ব্যবস্থার মধ্যে ছিল। সেই সময় অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে আজকের এ পর্যায়ে এসেছি। জনমনে যাতে আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি।”

/এসএন‌কে/এবিএম/
সম্পর্কিত
ইউএনওর সামনে পুলিশ সদস্যকে লাথি মারলেন বিএনপি নেতার ছেলে, থানায় মামলা
আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
আকামা নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি আরব 
আকামা নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি আরব 
চা খেয়ে বাড়ি ফেরার পথে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা
চা খেয়ে বাড়ি ফেরার পথে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা
পাম্পে গ্যাসের চাপ কম, বিপাকে চালকেরা
পাম্পে গ্যাসের চাপ কম, বিপাকে চালকেরা
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই