নারী সহিংসতার বিরুদ্ধে ৯৯৯ নম্বরে বাড়ছে অভিযোগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মার্চ ২০২৬, ১৬:৫৫আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৬:৫৫

দেশে নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানির ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ করার প্রবণতা উল্লেখযোগ্য হারে বাড়ছে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, বিগত বছরগুলোর তুলনায় জরুরি সেবায় কল করার হার এখন অনেক বেশি। রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান ডিআইজি মহিউল ইসলাম। 

পুলিশের দেওয়া তথ্যমতে, ২০২৩ সালে ৯৯৯-এর মাধ্যমে ২৬ হাজার ৭৯৮ জন নারীকে জরুরি সেবা দেওয়া হয়েছিল। ২০২৪ সালে এই সংখ্যা কিছুটা কমে ২৩ হাজার ৩৩ জন হলেও ২০২৫ সালে তা এক লাফে বেড়ে দাঁড়ায় ৩২ হাজার ৩৮৬ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় ৯ হাজারেরও বেশি নারী অতিরিক্ত অভিযোগ করেছেন।  

৯৯৯-এর প্রধান ডিআইজি মহিউল ইসলাম জানান, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপনের প্রাক্কালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানির কলগুলোর ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সেবা দিতে অঙ্গীকারাবদ্ধ। ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা ২০২০’-এ জরুরি সেবার কার্যপরিধিভুক্ত বিষয় হিসেবে ‘নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনও ধরণের সহিংসতা, হয়রানি, সম্মানহানি ও ইভটিজিং’ অন্তর্ভূক্ত রয়েছে। 

তিনি জানান, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার কলগুলো ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিয়ে থাকে। এ ধরণের ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ভুক্তভোগীকে দ্রুততার সাথে জরুরি সেবা দিয়ে থাকে। ৯৯৯-এর ওপর জনগণের আস্থা ও ভরসার কারণে ৯৯৯-এ এ ধরণের সেবা সংক্রান্ত কলের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। জনপ্রিয়তা ও ৯৯৯-এর ওপর আস্থার কারণে পারিবারিক নির্যাতন বা যৌন-হয়রানির শিকার ভুক্তভোগীরা বর্তমানে আগের চেয়ে বেশি অভিযোগ করছেন বলে প্রতীয়মান হয়। এ সংক্রান্তে ২০২৩ সালে ২৬,৭৯৮ জন কলারকে, ২০২৪ সালে ২৩,০৩৩ জন কলারকে এবং ২০২৫ সালে ৩২,৩৮৬ জন কলারকে ৯৯৯ তাৎক্ষণিকভাবে জরুরি সেবা দিয়েছে। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৯৯৯ জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দ্রুততম সময়ে সেবা দিতে তারা অঙ্গীকারাবদ্ধ এবং এসব কল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

/আইএ/এসটি/  
সম্পর্কিত
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
ঘুরতে গিয়ে আটকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ
পলাতক নারী কয়েদি মোহাম্মদপুর থেকে গ্রেফতার
সর্বশেষ খবর
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত