বাজার থেকে রিগার্ডের গোলাপ ও কেওড়া জল প্রত্যাহারের নির্দেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৬, ১৯:০২আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৯:০২

বাজার থেকে রিগার্ডের গোলাপ জল ও কেওড়া জল প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ মার্চ) বিজ্ঞপ্তিতে একথা জানায় সরকারের এই সংস্থা। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য ‘গোলাপজল’ ও ‘কেওড়া জল’ নামক সুগন্ধি দ্রব্য প্রত্যাহার সম্পর্কিত সতককীকরণ বিজ্ঞপ্তি জারি করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্যে ব্যবহার উপযোগী হিসেবে প্রচলিত রিগার্ড কেমিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠানের সুগন্ধি দ্রব্য প্রস্তুতে অননুমোদিত রাসায়নিক ব্যবহার করায় উক্ত প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুত-প্যাকেটকৃত গোলাপজল ও কেওড়া জল বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা জারি করা হয়েছে।  

কারণ হিসেবে সংস্থাটি বলছে, অনুনোমদিত রাসায়নিক দ্বারা প্রস্তুতকৃত এবং বিভ্রান্তিমূলক অভিব্যাক্তি ব্যবহার করায় ‘নকল খাদ্য’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। 

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, সব খাদ্য ব্যবসায়-প্রস্তুতকারী-সরবরাহকারীদের বর্ণিত সুগন্ধি দ্রব্য বিপণন বা খাদ্যে ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। সর্বসাধারণকে উল্লিখিত সুগন্ধি দ্রব্য খাদ্যে ব্যবহার বা ক্রয় থেকে বিরত থাকার জন্যও পরামর্শ দেওয়া হয়।  

/এসও/এসটি/ 
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি