সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে হাসনাত বললেন ‘গেট আউট চুপ্পু’  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মার্চ ২০২৬, ১৬:২৬আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৬:২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ কক্ষ। রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে স্লোগান ও হট্টগোলের পর জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার নির্ধারিত ভাষণ শুরু করেন। ভাষণ শুরুর পরপরই বিরোধী দলীয় বেঞ্চ থেকে জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা চিৎকার করে প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় এনসিপির সংসদ সদস্যরা অত্যন্ত মারমুখী অবস্থানে ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সংসদ কক্ষে ‘গেট আউট চুপ্পু’ এবং ‘জুলাইয়ের গাদ্দারকে চাই না’ বলে তীব্র স্লোগান দেন। এ সময় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদে অংশ নেন। এক পর্যায়ে পুরো সংসদ কক্ষে বিশৃঙ্খলা তৈরি হয়। 

রাষ্ট্রপতির উপস্থিতিতেই হট্টগোল চলার পর বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দল দুটির সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ বা ওয়াকআউট করেন। বিরোধী দলের সদস্যরা বেরিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি তার ভাষণ অব্যাহত রাখেন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি সংসদে
বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
সর্বশেষ খবর
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং চক্রের ৭ সদস্য গ্রেফতার
দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং চক্রের ৭ সদস্য গ্রেফতার
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা