মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৫ বাংলাদেশি প্রবাসী নিহত, আহত ২ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ মার্চ ২০২৬, ২২:১০আপডেট : ১৩ মার্চ ২০২৬, ২২:১০

মালদ্বীপের রাজধানী মালে থেকে ১০০ কিমি দূরে অবস্থিত দিঘুরা আইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত শেষ রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি প্রবাসী গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে নিহত পাঁচ প্রবাসীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— ১) তাজ উদ্দিন ইসলাম, ২) মো. সদর আলী, ৩) মো. রবিন মোল্লা, ৪) সফিকুল ইসলাম ও ৫) মো. নূরনবী সরকার 

এছাড়া অগ্নিকাণ্ডে গুরুতর আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনকে বর্তমানে রাজধানী মালের আইজিএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর থেকেই পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে স্বজনদের কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিষয়ে মালদ্বীপের বাংলাদেশ মিশন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে মালদ্বীপের স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন অফিস পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি