পূর্ব শত্রুতার জেরে মুয়াজ্জিন খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৬, ১৭:০৩আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৭:০৬

পুরান ঢাকার ইসলামপুরে ঝব্বু খানম মসজিদের মুয়াজ্জিন মাওলানা হাজী মো. বেলাল হোসেনকে (৪৯) পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম। ঝব্বু খানম মসজিদ
রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মনিরুল ইসলাম বলেন, মুয়াজ্জিন মাওলানা হাজী বেলাল হত্যা ঘটনার তদন্ত চলছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি) ব্যাপারটি খতিয়ে দেখছে। হত্যাকাণ্ডের ধরণ দেখে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। সবকিছু বিশ্লেষণ করে এ হত্যা ঘটনার সঙ্গে আপাতত জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে হচ্ছে না। তবুও সবদিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।
/এআরআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম