‘৫২ শতাংশ মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ সম্ভব না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৬, ১৮:১০ আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:১০

দেশে নারীদের হাসির মোহড়ায় পরিণত করে, এই ৫২ শতাংশ মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনও চিন্তা যদি কেউ করে থাকে সেটা কখনও সম্ভব না। কোনোদিনও সম্ভব না।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) রুমিন ফারহানা।  

তিনি বলেন, হাজার মানুষের আত্মত্যাগের ফসল হলো আজকের এই সংসদ। এই মানুষগুলো কারা? তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল হয়ে সংসদে বসেছি। তাদের স্বপ্ন কী ছিল? তারা জানতো তাদের আত্মত্যাগের বিনিময়ে কেউ মন্ত্রী হবে না, এমপিও হবে না। তারা ছিল সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া জনগণ। তারা একটা স্বপ্ন দেখেছিল, একটা নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন, একটা নতুন রাজনীতি নির্মাণের স্বপ্ন, একটা নতুন চিন্তার জন্ম দেওয়ার স্বপ্ন। সর্বোপরি সবার জন্য যেই ভীষণ রকম বৈষম্য আমরা দেখেছি গত কয়েক বছর, সেখান থেকে মুক্ত হয়ে সবাইকে নিয়ে একসাথে একটা বাংলাদেশের স্বপ্ন সেই সব মানুষের কাছে, আমি বিশ্বাস করি আমার সহকর্মী এই সংসদ সদস্যরা সবাই কৃতজ্ঞ।

সংসদ সদস্যদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, শহীদদের যে প্রত্যাশা নিয়ে গণঅভ্যুত্থান, সেই প্রত্যাশা অলিক কোনও বিষয় ছিল? এখনও যদি আমরা দেয়ালে দেয়ালে তাকাই দেখবো, তারা তাদের স্বপ্নের কথা লিখে গেছে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ কিংবা ‘দেশটা কারো বাপের না’ ‘তুমি কে আমি কে, বিকল্প বিকল্প’, ‘আসছে ফাগুন, আমরা হবো দ্বিগুণ’, ‘শোন মহাজন, আমরা অনেকজন’, ‘চেঞ্জ ভয়েস, নট ইকো’, ‘দিনে নাটক রাতে আটক’, ‘নাটক কম করো প্রিয়’, ‘হামাক ব্যাটাক মারল কেন’? প্রশ্ন লক্ষ্য জিজ্ঞাসা এই লড়াইটা কেবল একটা সরকার পরিবর্তনের লড়াই ছিল না। যেই কথাটি আমি বলেছি, একটা স্বপ্ন, একটা নতুন বাংলাদেশ সবাইকে নিয়ে সবার বাংলাদেশ গঠন করার একটা স্বপ্ন নিয়ে এই গণঅভুত্থান হয়েছিল। আমরা স্বপ্ন দেখেছিলাম ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী বা লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অপর বা আদার করে দেওয়া হবে না।

নারীদের প্রতি বৈষম্য তুলে ধরে রুমিন ফারহানা সংসদে বলেন, আমি বিনয়ের সঙ্গে বলি, এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন নারীরা। একঝাক নতুন প্রজন্মের তরুণ মুখ আমরা পেয়েছিলাম। সেই নারীরা এক বছর পার না হতেই হারিয়ে গেলেন কেন? সাত জন নারী সাংসদের এই সংসদে সেই প্রশ্নটা আমি আপনাদের কাছেই রেখে যাচ্ছি। মিছিলের সামনের সারিতে নারীর প্রয়োজন হয়। পুলিশের টিয়ারশেল লাঠি চার্জের সামনে নারী ঢাল হয়ে দাঁড়ায়। অস্থির সময় নারীর সাহায্য ছাড়া পার হওয়া যায় না। আর সবকিছু যখন ঠিক হয়, তখন নারী হয় ট্রলের বস্তু, নারীর পোশাক, চেহারা, কথা, হাসি– সবকিছুই তখন হাসির মোহড়াতে পরিণত হয়। আমি আপনার মাধ্যমে আজকের সংসদে আরেকটি কথা বলে যাই। ৫২ শতাংশ মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনও চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনও সম্ভব না। কোনদিন সম্ভব না।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
নারী তারকাদের শরীর নিয়ে কটাক্ষ, পোশাকেই স্বরার কড়া জবাব
নারী পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকেন্দ্র কতটা নিরাপদ
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
সর্বশেষ খবর
যে কোণ থেকে গোল করা ‘অসম্ভব’, সেখানেই মেসির জাদু
যে কোণ থেকে গোল করা ‘অসম্ভব’, সেখানেই মেসির জাদু
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত যুবক গুলিতে নিহত
হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত যুবক গুলিতে নিহত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’