ঢাবিতে পুলিশের ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ১৮:১১আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৮:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বহুতল ভবন নির্মাণ ও শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন। পরে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এসোসিয়েশনের পক্ষ থেকে ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি দেয়।
এর আগে ঘটনার প্রতিবাদে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে এসোসিয়েশনের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের পুলিশ ফাঁড়িসহ কোনও পুলিশ ভবন নির্মাণ ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করবে। তাই অতি দ্রুত এই ভবন নির্মাণের কাজ স্থগিত করতে হবে।
ভবন নির্মাণ বন্ধের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তারা আরও বলেন, আশা করি প্রধানমন্ত্রী অতিদ্রুত এই ভবন নির্মাণ বন্ধের নির্দেশ দেবেন। আর তা না হলে এসোসিয়েশনের পক্ষ থেকে পরে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আনোয়ার পাশা ভবনের পাশে বাবুপুরা পুলিশ ফাঁড়ির জায়গায় ২২ তলা পুলিশ কোয়ার্টার নির্মাণের জন্য ১২টি শতবর্ষী গাছ কেটে ফেলে ভবন নির্মাণের টেন্ডার পাওয়া প্রতিষ্ঠান পিডব্লিউডি। এরপর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ভবন নির্মাণের প্রতিবাদ জানিয়ে আসছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

এসআর/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম