সংসদের টুকিটাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৬, ২০:৪৮আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ২০:৫১

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিন ছিল আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল)। সকাল সাড়ে ১০টায় শুরু হয় অধিবেশ। সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদের ভেতরে যেমন গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়, তেমনই মাঝেমধ্যেই উঠে আসে নানা ছোট ছোট ঘটনা, মন্তব্য কিংবা অনাকাঙ্ক্ষিত মুহূর্ত— যেগুলো আলাদা করে নজর কাড়ে জনমনে। এসব টুকিটাকি বিষয় কখনও উসকে দেয় বিতর্ক কিংবা তৈরি করে হাস্যরসের। আজ থাকছে সংসদের এমনই কিছু উল্লেখযোগ্য টুকিটাকি ঘটনা।

তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি

জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান একটি কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘তুমি সব বোঝো মানি। যতটুকু বোঝো না ততটুকুই আমি’।

আখতার হোসেন বলেন, জ্বালানি সংকটের কথা উল্লেখ করে গতকাল মধ্যরাতে নোটিশের মাধ্যমে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্তু সংসদে সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নেই বলে দাবি করা হয়। অথচ একই সরকার-সম্পৃক্ত একটি প্রতিষ্ঠানের নির্বাচনে সেই সংকটের কারণ দেখানো হচ্ছে কেন? আসলে জ্বালানি সংকট ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ রাখা হবে, সেটা মূল ইস্যু? এ বিষয়ে সিদ্ধান্তে আসা প্রয়োজন বলে প্রশ্ন রাখেন তিনি।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর অভ্যন্তরীণ সিদ্ধান্তে সরকারের কোনও হস্তক্ষেপ নেই। আসন্ন ঢাকা বার নির্বাচনের কারণে বার কাউন্সিলের নির্বাচন পেছানো হয়েছে।

তিনি বলেন, মাননীয় সদস্য দুটি বিষয়ের কথা বলেছেন— প্যান্ডেমিক এবং অ্যাক্ট অব গড। কিন্তু আইনের মধ্যে থাকা অন্য যেকোনও যুক্তিসঙ্গত কারণ অংশটি উনি এড়িয়ে গেছেন। যেটা আনেননি সেটা হলো, ফর এনি আদার রিজনেবল কজ। আইনের মধ্যে আছে। ওই পার্টটা তিনি আনেননি। যতটুকু ওই একটা কবিতায় পড়েছিলাম– ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’। উনি সব বোঝেন। এটা যেমন মানি, কিন্তু যতটুকু উনার প্রয়োজন ততটুকু উনি আনেন। এর বাইরে একটু আনেন না।

আইনমন্ত্রীর এই কবিতা শুনে হেসে ওঠেন প্রশ্নকর্তা আখতার হোসেনসহ অন্যরাও। আইনমন্ত্রীর কবিতা শুনে পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হেসে দিয়ে বলেন, মাননীয় আইনমন্ত্রী আমি ভেবেছিলাম, কবিতার নাম হবে মাধবী।

মাই লর্ড থেকে মাননীয় স্পিকার বলে অভ্যস্ত হতে বললেন স্পিকার

সংসদে নিজের বক্তব্য দেওয়ার সময় স্পিকারকে ভুল করে বারবার মাই লর্ড বলে সম্বোধন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। সে সময় তাকে মাই লর্ড না বলে মাননীয় স্পিকার বলতে বলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 

জয়নুল আবেদীন নিজের বক্তব্য দিতে দাঁড়িয়ে বলেন, আমি কিছু কথা বলতে চাই মাই লর্ড....মাননীয় স্পিকার। মাই লর্ড এসে যায়। সেটা হচ্ছে মাই লর্ড...। তার এমন শুরুর পরে ডেপুটি স্পিকার হেসে বলেন, মাননীয় সদস্য, আমি আপনি দুজনই মাই লর্ড বলে অভ্যস্ত। মাই লর্ড আসছে, এখন আমরা মাননীয় স্পিকারে থাকি। স্পিকারের কথায় হেসে দেন জয়নুল আবেদীনসহ অন্য সদস্যরাও।

প্রধানমন্ত্রীকে নিয়ে কবিতা আবৃত্তি করলেন চিফ হুইপ

টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রীর তারেক রহমানের নাম আসায় তাকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন সরকার দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি বলেন, গতকাল টাইম ম্যাগাজিনে বিশ্বের সেরা ১০০ ব্যক্তিত্বের মধ্যে আমাদের মাননীয় নেতা, আজকের সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আছে এবং তিনি (প্রধানমন্ত্রী) সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। তার জন্য আমি আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি।

এরপরেই চিফ হুইপ প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন। তার কবিতা আবৃত্তির পরে সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে চিফ হুইপের বক্তব্য সমর্থন করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

হাপাতাল নিজেই রোগীর মতো, বললেন রুমিন ফারহানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ২০০ শয্যার একটি হাসপাতাল করার সিদ্ধান্ত প্রস্তাবের ওপর সংশোধনী বক্তব্য দিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার প্রায় সাড়ে ৩ লাখ মানুষের জন্য একটি হাসপাতাল নিজেই একটি রোগী মতো।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে প্রায় সাড়ে ৩ লাখ মানুষের জন্য একটি হাসপাতাল আছে, যেটি মাত্র ৫০ শয্যাবিশিষ্ট। সেই হাসপাতাল নিজেই রোগীর মতো। কারণ এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদামাফিক ওষুধ, অত্যাধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট বিদ্যমান।

তিনি বলেন, আমাদের এই হাসপাতালটিতে ১০ কোটি টাকা ব্যয়ে একটা ছয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। এখন ওই পুরনো দোতলা ভবনটি– যেটি দেখলেই রোগাক্রান্ত মনে হয়, সেখানেই কাজ চালানো হচ্ছে।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সংসদের টুকিটাকি
‘এত বজ্রপাত সুনামগঞ্জে জানলে তো বিয়েই করতাম না’ 
‘আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’
সর্বশেষ খবর
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
গুলশানে পদবঞ্চিতদের বিক্ষোভ, যা বললেন যুবদল সভাপতি
গুলশানে পদবঞ্চিতদের বিক্ষোভ, যা বললেন যুবদল সভাপতি
চোরাই স্বর্ণালঙ্কার ও অনলাইন জুয়ার চক্রে জড়িত ৬ জন গ্রেফতার
চোরাই স্বর্ণালঙ্কার ও অনলাইন জুয়ার চক্রে জড়িত ৬ জন গ্রেফতার
ভালোবেসে বিয়ে, ছয় মাসেই লাশ
ভালোবেসে বিয়ে, ছয় মাসেই লাশ
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে