জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৬, ১৭:৩৩আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৭:৩৩

ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি করেছে সরকার। সোমবার (২০ এপ্রিল) পটুয়াখালীর মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়।

এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে দু’মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, হাজিপুর ইউনিয়নে কর্মহীন জেলেদের জন্য জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণের কথা থাকলেও বাস্তবে প্রতিজনকে ৫০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ফলে জনপ্রতি ৩০ কেজি চাল কম পাওয়ায় জেলেদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

/এসআই/এবিএম/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ের হলে ঝুলছে সাদাকালো পতাকা, ৪ শিক্ষার্থীকে শোকজ
এক কোটি টাকার ওষুধ কিনে ৪ কোটি উত্তোলন, তদন্তে কমিটি
হাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, কারণ জানতে কমিটি
সর্বশেষ খবর
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
তেহরানে খামেনির মরদেহ, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
তেহরানে খামেনির মরদেহ, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
ইহরামের কাপড় দিয়ে কাফন বানানো কি জরুরি
ইহরামের কাপড় দিয়ে কাফন বানানো কি জরুরি
খামেনির কফিন হত্যাস্থলে নেওয়ার কারণ কী
খামেনির কফিন হত্যাস্থলে নেওয়ার কারণ কী
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ