তিন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৬, ১৫:৪৯আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৫:৪৯

সরকার তিন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। এই তিন কর্তৃপক্ষ হলো, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। 

রবিবার (২৬ এপ্রিল) এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়।

গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু বা কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলামকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি খাদ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

/এসআই/আরকে/
সম্পর্কিত
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
প্রশাসনে রদবদল: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন সচিব
জনপ্রশাসনে সংযুক্ত হলেন শিল্প সচিব
সর্বশেষ খবর
ক্রীড়াক্ষেত্রে বিশ্বমানে পৌঁছাতে কাজ করছে সরকার: হাবিবুর রশিদ
ক্রীড়াক্ষেত্রে বিশ্বমানে পৌঁছাতে কাজ করছে সরকার: হাবিবুর রশিদ
প্রাথমিক শিক্ষকদের পাঠদান বহির্ভূত কাজের চাপ কমাতে সংসদে নোটিশ
প্রাথমিক শিক্ষকদের পাঠদান বহির্ভূত কাজের চাপ কমাতে সংসদে নোটিশ
দেশে চাহিদার চেয়ে মাছ উৎপাদন বেশি: মন্ত্রী
দেশে চাহিদার চেয়ে মাছ উৎপাদন বেশি: মন্ত্রী
প্রতিবন্ধীদের উন্নয়নে করপোরেট খাতকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান
প্রতিবন্ধীদের উন্নয়নে করপোরেট খাতকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল