রূপপুরের সেই ‘বালিশ’ জাদুঘরে রাখার কথা বললেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ মে ২০২৬, ০১:৪৩আপডেট : ০৬ মে ২০২৬, ০১:৪৩

আওয়ামী লীগ সরকারের সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আলোচিত ‘বালিশ কাণ্ড’র সেই বালিশ জাদুঘরে রাখা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৫ মে) তার কাছে পেশ করা সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন। এতে স্থান পায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ওই আলোচিত ‘বালিশ কাণ্ড’-সংক্রান্ত দুর্নীতির প্রতিবেদনও।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, বাংলাদেশে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অডিট রিপোর্ট উপস্থাপন করেন। সেখানে ‘বালিশ কাণ্ড’র তদন্ত প্রতিবেদনও ছিল।

তিনি বলেন, প্রতিবেদনে প্রতিটি বালিশের অবিশ্বাস্য দাম দেখে প্রধানমন্ত্রী সিএজিকে বলেন, এই দামি বালিশগুলোর একটি জাদুঘরে রাখা উচিত।

উল্লেখ্য, ২০১৯ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘গ্রিন সিটি’ আবাসিক ভবনে আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী কেনাকাটায় অস্বাভাবিক মূল্য নির্ধারণের অভিযোগ ওঠে, যা পরে ‘বালিশ কাণ্ড’ হিসেবে পরিচিতি পায়। ওই ঘটনায় প্রতিটি বালিশের দাম ৫ হাজার ৯৫৭ টাকা এবং বালিশ ওঠানোর খরচ ৭৬০ টাকা দেখানো হয়। এছাড়া কমফোর্টার ও অন্যান্য সামগ্রী ক্রয়েও অস্বাভাবিক ব্যয় দেখানো হয় বলে অভিযোগ ওঠে।

প্রধানমন্ত্রীর কাছে অডিট রিপোর্ট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার ও প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এমকে/এম/
সম্পর্কিত
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী
দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
পররাষ্ট্রনীতির ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর
সর্বশেষ খবর
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
ইসলামী ব্যাংকে নিয়োগ বিতর্ক: গয়েশ্বরের অভিযোগের জবাব দিলেন পার্থ-শাহজাহান
ইসলামী ব্যাংকে নিয়োগ বিতর্ক: গয়েশ্বরের অভিযোগের জবাব দিলেন পার্থ-শাহজাহান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার