মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্ব প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ জুন ২০২৬, ১৬:৪৭আপডেট : ০৬ জুন ২০২৬, ১৬:৪৭

মাটির ধরন ও স্থানীয় পরিবেশ বিবেচনায় নিয়ে উপযুক্ত বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিকল্পিতভাবে গাছ নির্বাচন ও রোপণ করা হলে পরিবেশ রক্ষা যেমন সহজ হবে, তেমনি গাছের বেঁচে থাকার হারও বাড়বে।

শনিবার (৬ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মাটি ও আবহাওয়ার ভিন্নতা রয়েছে। তাই প্রতিটি এলাকায় স্থানীয় পরিবেশ উপযোগী গাছ লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে। এতে পরিবেশগত ভারসাম্য রক্ষা সহজ হবে এবং রোপিত গাছ টিকে থাকার সম্ভাবনাও বাড়বে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন স্পষ্ট হচ্ছে। ঋতুচক্রেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা পরিবেশগত ভারসাম্যহীনতার ইঙ্গিত দেয়। বনভূমি ও সবুজ আচ্ছাদন কমে যাওয়াকে তিনি এ পরিবর্তনের একটি প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানো হবে। এ কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

আগামী ১৪ জুন কক্সবাজারের দুলাহাজারা এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পরিবেশ সচিব রায়হান কাওছার, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক লুৎফুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী ও ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সেলের সদস্য জামাইল বশীর জেবি প্রমুখ।

/এমকে/এমএএল/
সম্পর্কিত
গ্যাস নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
নিজ নির্বাচনী এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ