দেশের কোনও আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ থাকবে না: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৬, ১৭:৩৫আপডেট : ১৩ জুন ২০২৬, ১৭:৩৫

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা আমাদের পুঁজিবাজার পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি। আমরা একটি নতুন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পেয়েছি। আমরা একটি নতুন কমিশন গঠন করেছি। সব পেশাদার মানুষ, কোনও রাজনৈতিক নিয়োগ নেই। আবারও বলছি, কোনও রাজনৈতিক নিয়োগ নেই, সব পেশাদার মানুষ। আর বাংলাদেশের কোনও আর্থিক প্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক নিয়োগ থাকবে না। কিন্তু ভালো পেশাদার খুঁজে পাওয়া কঠিন।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাকে স্বীকার করতে হবে যে, আমি পেশাদারদের একটি বড় প্যানেল তৈরি করার চেষ্টা করছি; যারা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে খুব সততার সঙ্গে চালাবে, এমন খুঁজে পাওয়া কঠিন হতে পারে, তবে আমরা এটি খুঁজছি। তবুও আমাদের এটির সর্বাধিক ব্যবহার করতে হবে, তাই আমরা করার চেষ্টা করছি।

অর্থমন্ত্রী বলেন, আমরা গত দেড় দশক ধরে দেখেছি, আমাদের এই মুহূর্তে সত্যিকারের বড় খারাপ ঋণের পরিস্থিতিতে নিয়ে গেছে। এই বাজেটে সুদ পরিশোধ ১ লাখ ২৫ হাজার কোটি টাকা প্রকৃতপক্ষে রাজস্ব পরিসরকে সঙ্কুচিত করছে। এটা এতটাই যে, আমরা দেশের জন্য এবং জনগণের জন্য অনেক কল্যাণমূলক প্রকল্পে যেমন-স্বাস্থ্যের মতো অবকাঠামো, কিছু অবকাঠামো, মৌলিক অবকাঠামোতে ব্যয় করতে পারি না। তাই আমি মনে করি, আমাদের পুঁজিবাজারকে উন্নত করে তুলতে হবে।

/এসও/আরকে/
সম্পর্কিত
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে কি দুর্নীতি কমবে, প্রশ্নে যা বললেন অর্থমন্ত্রী
পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
মৌজা রেট বাজারমূল্যের সঙ্গে সমন্বয়ে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেফতার ৬১
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেফতার ৬১
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে ভবন থেকে পড়ে ২ নারীর মৃত্যু
রাজধানীতে ভবন থেকে পড়ে ২ নারীর মৃত্যু
সিএনজিতে তুলেই গলা চেপে ধরলো পুলিশ, আমি মানসিকভাবে বিপর্যস্ত: ক্রিকেটার নাঈম
সিএনজিতে তুলেই গলা চেপে ধরলো পুলিশ, আমি মানসিকভাবে বিপর্যস্ত: ক্রিকেটার নাঈম
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
প্রধানমন্ত্রীর সফর শেষে সড়কের ইট তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফর শেষে সড়কের ইট তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী