মাজার ও ডিসির বদলি প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুন ২০২৬, ১৩:৫৭আপডেট : ২৩ জুন ২০২৬, ১৩:৫৭

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে মাজারের কোনও ইস্যু নেই বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।  ডিসির বদলি প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বক্তব্যকেই তিনি সামনে রাখতে বলেছেন। কোনও প্রকার অনুমানের ওপর নির্ভর করতে তিনি নিরুৎসাহিত করেছেন। 

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “আপনি (সাংবাদিক) সিলেটের ডিসিকে ট্রান্সফার করার কথা বলছেন এবং সেখানে একটা মাজারে তার একটা পদক্ষেপকে রিলেট করার কথা বলছেন। এটা কেউ কেউ করছেন অনলাইনে। এটাকে আমরা এভাবে কেন বলবো? মানে ঘটনাটা এটার পরে ঘটেছে বলেই এই ধরনের একটা পারসেপশন তৈরির চেষ্টা হয়তো আছে।” 

তিনি বলেন, “একটা গোষ্ঠীও আছে যারা এটাকে এভাবে ফ্রেম করতে চেষ্টা করছে, সরকারের ট্রান্সপারেন্সি যেমন থাকবে সরকার তার জুডিসডিকশনের মধ্যে করা কিছু কাজ সবসময় আসলে তার জায়গা থেকে ব্যাখ্যাও দেবে না। এটাই নিয়ম। কিছু রাষ্ট্রীয় গোপনীয়তা থাকতে পারে। আর এই ব্যাপারে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলাই হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে। এর বেশি আসলে আর কিছু বলার থাকবে না। কারণ স্পেকুলেশন নানান রকম করতে পারে।” 

তিনি আরও বলেন, “আমরা যখন যাই করি, যাই ঘটাই না কেন, নানান স্পেকুলেশন করতে থাকে। আমাদের সোশ্যাল মিডিয়াতে নানান রকম ইন্টারেস্ট গ্রুপ আছে। আর সরকারের বক্তব্য যেটা, সেটাই আপাতত এখানে বলবৎ থাকবে এবং আমি মনে করি না— এই ধরনের (মাজার) কোনও ইস্যু আছে।” 

মাজারের দানের টাকার স্বচ্ছতা থাকার ক্ষেত্রে সরকারও দ্বিমত করবে না বলেও মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
কার্ডধারী ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজিতে চাল দেওয়া শুরু 
সরকার কোনও ভূ-রাজনৈতিক চাপে নেই: তথ্য উপদেষ্টা
তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের নেই: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইসি, দেশে এখন ভোটার কত
স্থানীয় সরকার নির্বাচনহালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইসি, দেশে এখন ভোটার কত
একজন মায়ের অনুরোধে ভারতীয় ভিসা সেন্টারে ‘খেলাঘর’
একজন মায়ের অনুরোধে ভারতীয় ভিসা সেন্টারে ‘খেলাঘর’
সিলেটে হাম উপসর্গে ৩ জনের মৃত্যু
সিলেটে হাম উপসর্গে ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল