ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৬, ১৭:০০ আপডেট : ২৫ জুন ২০২৬, ১৭:০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন আরও ৯৭১ জন। বৃহস্পতিবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

ভেনেজুয়েলার সময় বুধবার সন্ধ্যায় দেশটিতে পরপর ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা অন্যতম শক্তিশালী ভূমিকম্প ছিল এটি, যার তীব্রতা পুরো অঞ্চলজুড়েই অনুভূত হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম লা গুয়াইরা রাজ্য। বিপুল সংখ্যক ভবন ধসে পড়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ এই অঞ্চলটিকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে বর্ণনা করেছেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত লাইভ ভিডিওতে দেখা গেছে, লা গুয়াইরা রাজ্যে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ধুলাবালিতে মাখা অবস্থায় তিন শিশুকে জীবিত উদ্ধার করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এএ/
টাইমলাইন: ভেনেজুয়েলায় ভূমিকম্প
২৫ জুন ২০২৬, ১৭:০০
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪
সম্পর্কিত
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম